ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আব্দুল কুদ্দুসের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আবদুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার এক শোক বার্তায় রাষ্ট্রপ্রধান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস আজ সকাল ৭টা ২২ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


মরহুমের জানাজা আজ বাদ জোহর ন্যাম ভবন জামে মসজিদ, আগামীকাল বেলা ১১টায় বড়াইগ্রাম পাইলট স্কুল মাঠে, দুপুর ১২টায় গুরুদাসপুর পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এরপর বিলশা ঈদগাহ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑